শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেতু ভেঙে ৯ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস নদীতে পড়ে নয়জন নিহতের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাসকে প্রধান করে শনিবার (২২ জুন) রাতেই ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অপর দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরেকটি তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে। পটুয়াখালীর তত্বাবধায়ক প্রকৌশলী মহির উদ্দিন শেখকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান জানান, আজ থেকে তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে।

সুবন্ধি নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি ফায়ার সার্ভিস কর্মীরা শনিবার মধ্যরাতে (রাত ১২টার দিকে) নদী থেকে টেনে পাড়ে তুলেছে।

এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।