শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সেই মোনায়েমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেই মোনায়েমকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

ঈদকার্ডে প্রধানমন্ত্রীর ছবি এঁকে উপহারের ঘর পেয়েছে ফেনীর দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার পরিবারের জন্য উপহারের ঘর করে দেয়া হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে নির্মিতঘর হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রাহমান।

মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট  সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশে থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদকার্ডের জন্য নির্বাচন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ–পরিচালক গোলাম মো. বাতেন, উপজেলা নির্বাহী কর্মকতা নাহিদা আক্তার তানিয়া,  দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, দাগনভূঞা একাডেমী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।  

 

আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ