শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুড়ঙ্গ খুড়ে সোনার দোকানে চুরি, চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুড়ঙ্গ খুড়ে সোনার দোকানে চুরি, চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার
চোরচক্রের ৬ সদস্য

মাগুরায় সোনার দোকানে সুড়ঙ্গ খুঁড়ে চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ ভরি ১০ আনা সোনা, ২৯০ ভরি রুপা ও ব্রোঞ্জের তৈরি বিভিন্ন সাইজের ৩৪ পিস চুরি উদ্ধার করেছে।

রবিবার (১৯ মার্চ ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি জানান জেলার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা।

গ্রেফতার কৃত আসামিরা হচ্ছেন, নড়াইল জেলার লোহাগাড়া থানার বৈরকন্ঠপুর গ্রামের তহর আলী শেখের ছেলে মোঃ আবুল হাসান (৫২), বাগেরহাট জেলার রামপাল থানার ঝনঝনিয়া গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে মিন্টু শেখ (২৫),বাগেরহাট জেলার রামপাল থানার ঝনঝনিয়া গ্রামের মৃত আমজাদ শেখ এর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ওরকম মামুন (৫০), বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামের ইউসুফ এর ছেলে মোঃ ইয়াসিন (৫০), গোপালগঞ্জ জেলার কাশিয়ান থানার টিয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আলীম এর ছেলে মোহাম্মদ মেহেদী হাসান (৪৮) ও মাগুরা জেলার পুলিশ লাইন পশ্চিমপাড়ার শহর আলী বিশ্বাসের ছেলে মিরাজুল ইসলাম।

পুলিশ ৬ জনকে মাগুরা জেলার বিভিন্ন স্থান সহ নড়াইল জেলা লোহাগাড়া থানা ও বাগেরহাট সদর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আবুল হাসানের বিরুদ্ধে তিনটি, মুস্তাফিজুর এর নামে তিনটি ইয়াসিনের নামে তিনটি মেহেদী হাসানের নামে একটি ও মিরাজুল ইসলামের নামে বিভিন্ন থানায় হত্যা চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে।

এর আগে মাগুরা শহরের পুরাতন বাজার সোনা পট্টির বৈদ্যনাথ জুয়েলার্সে শুক্রবার রাতে মাটির নিচে সুরঙ্গ খুড়ে সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তৎক্ষণাৎ দোকানের মালিক তার দোকান থেকে ৫০ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি করেন। এঘটনায় বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাস সদর থানায় মামলা দায়ের করেছেন।

দোকান মালিক ৫০ ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি করলেও পুলিশ বলছে ক্ষতির পরিমান নিরুপনে তারা তদন্ত করছেন।

এই ঘটনার সাথে আরো কোন অপরাধে জড়িত আছে কিনা তার নিশ্চিত হওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা।

 

আল/দীপ্ত