শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন
সীমান্তে লাগাতার হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন।

বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন ও সীমান্তে লাগাতার হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা বন্ধু রাষ্ট্র চাই আমরা কোন প্রভু চাই না। সরকার যদি এই হত্যাকান্ডের প্রতিবাদ না করে তাহলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হব।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভোরে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন বিজিবি সিপাহী রইস উদ্দীন। দু‘দিন পর বিজিবি’র ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের কাছে রইস উদ্দীনের মরদেহটি হস্তান্তর করেন বিএসএফ।

আরও পড়ুন: নিহত বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

 

এসএ/দীপ্ত নিউজ