শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে আশিক হোসেন নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের লেবুতলা সীমান্তের বর্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশিক লেবুতরা গ্রামের রওশন হোসেনের ছেলে।

যাদবপুর ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, সকালে সীমান্ত দিয়ে অবৈধ ভারতে গরু আনতে যাওয়ার চেষ্টা করে আশিক। সেসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশিক গুরুতর আহত হয়। সেখান থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

আশিককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

খালিশপুর ৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ বলেন, আমরা এমন ঘটনার কথা শুনেছি। সেখানে লোক পাঠিয়েছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি।

এসএ/দীপ্ত নিউজ