শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সারাদেশ

সিলেটে টিলা ধস, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেটে টিলা ধস, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটে ভারি বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে তিনজনের মরদেহ করা হয়।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩০), স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তাদের দুই বছরের শিশু তানিম।

এর আগে আজ ভোরে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের মেজরটিলার চামেলিবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের সাতজন মানুষ মাটিচাপা পড়ে। পরে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, পাহাড় ধসের খবর পেয়ে সকাল ৭টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের ওপরে পড়েছে। ঘরটি টিলার নিচেই ছিল। এতে ওই ঘরের সাত ব্যক্তি আটকা পড়েন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও তিনজনের মরদেহ পাওয়া যায়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০টায় তিনি ঘটনাস্থলে যান। পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। সেনাবাহিনীর একটি চৌকস দল, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও সিটি করপোরেশনের উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় কাজ করেছেন।