শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছেন টাইগাররা

Avatar photoআল আমিন

প্রথম ম্যাচের জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে টাইগারদের। সে কারণে শনিবার ছুটির দিনে ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিকেটাররা। একদিন বিরতি দিয়ে আজ (১৬ জুলাই) দ্বিতীয় ও শেষ টি টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা । সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আগের ৯ দেখায় মাত্র ৩টি টিটোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। এবার সিরিজের প্রথম ম্যাচ জিতে সাকিব আল হাসানের দল সেই সংখ্যা চারে নিয়ে গেল। এর মাধ্যমে আফগানদের বিপক্ষে প্রথম টিটোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

এর আগে ২১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি চাচ্ছে অন্তত টিটোয়েন্টি সিরিজটি নিজেদের করে রাখতে।

 

আল/ দীপ্ত সংবাদ

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More