দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

সারাদেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা

সারাদেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাভারে গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

পটুয়াখালীতে নতুন করে ৬ শিশুসহ ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।বরগুনায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন। ডেঙ্গুতে আক্রান্তদের সবাই স্থানীয় বাসিন্দা।

টাঙ্গাইলের সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন।

নওগাঁয় নতুন করে শিশুসহ ১০জন আক্রান্ত হয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ