রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বাবা-মায়ের ঝগড়ার জেরে প্রাণ গেল শিশুর

Avatar photoAdib Jamal

রাজধানী সাভারে স্ত্রীর সাথে কলহের জেরে পিতার কাঠের টুকরোর আঘাতে এক বছর বয়সী শিশুর নিহত হয়। এ ঘটনায় শিশুটির পিতা আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভীর রাতে সাভার পৌরসভার তালবাগ এলাকার মুক্তিযোদ্ধা হোসেন আলীর বাসায় এ ঘটনা ঘটে। পরে গভীর রাতে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু আলিফ হোসেন রংপুর জেলার পীরগাছা এলাকার আলমগীর হোসেন ও কল্পনা আক্তার দম্পতির ছেলে। এ নিয়ে শুক্রবার (২৫ আগস্ট) সকালে নিহত শিশুর মা কল্পনা আক্তার সাভার মডেল থানায় ঘাতক স্বামীকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আটক শিশুর পিতা রংপুর জেলার পীরগাছা থানার পূর্বদেবু গ্রামের আনোয়ার হোসেনের সন্তান। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকের সহকারী ছিলেন৷

সাভার মডেল থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম রাসেল জানায়,গতরাতেই খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর পিতাকে আটক করা হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More