শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

খেলাধুলায় সাফল্য অর্জনে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সন্তানকে খেলাধুলায় সম্পৃক্ত করতে, অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার সাফ নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান।

গত ১৯ সেপ্টেম্বর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে, প্রথমবারের মতো সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশে ফেরার সময় ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেয়েদের ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় এতে অংশ নিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দেশের সুনাম বয়ে আনা মেয়েদের সংবর্ধনার আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই নারী ফুটবল দলের প্রত্যেকের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি। প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রত্যেককে দেয়া হয় ২ লাখ টাকা। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনকারী দেশ বাংলাদেশ। খেলার মাঠেও এই মনোবল ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।

প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, অর্জন ধরে রাখতে স্কুলগুলোতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। পরে বিজয়ী দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর হাতে সাফের শিরোপা তুলে দেয় নারী ফুটবল দলের সদস্যরা।