শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা নিহত

ডাম্প ট্রাকের নিচে পিষ্ট হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার(৪৫) নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বিশ্বনাথ সরকারের ছেলে। তিনি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশ মাইল এলাকায় পৌছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এ সময় তার পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শায়লা/দীপ্ত নিউজ