শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
সাংবাদিক নাদিমের হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

জামাপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচিতে জেলা প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং টিআইবি সংহতি প্রকাশ করে।

সাংবাদিকরা মৌন পদযাত্রার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি প্রেসক্লাব’র সামনে এসে কর্মসূচি শেষ করে।

সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন’র সা.সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র সা.সম্পাদক এইচ.এম.প্রফুল্ল এবং টিআইবি ম্যানেজার মো. আব্দুর রহমান।

মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জীবনের সুরক্ষায় আইন প্রণয়ন এবং হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১২টায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

প্রদীপ চৌধুরী/এসএ/দীপ্ত নিউজ