বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এমসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরান টি রাহমান, ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম, পরিচালক সৈয়দ তারেক মো. আলী, নাহি কবিন, আনিস এ খান, হাসান মাহমুদ ও মোহাম্মাদ নাসের এজাজ বিজয়। আইসিএসবি–এর প্রেসিডেন্ট বাণিজ্য মন্ত্রী মহোদয়কে একটি সম্পূর্ণ নতুন কোম্পানি আইন তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আইসিএসবি–এর প্রেসিডেন্ট ইনস্টিটিউটের জন্য ঢাকা শহরে…




















