
তত্ত্বাবধায়ক নয়, ক্ষমতার পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই,ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক নয়, ক্ষমতার পরিবর্তন করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। শনিবার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরো বলেন, ভোট চুরি, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে।
দীর্ঘ ৭ বছর পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজবাড়ি মাঠে। দুপুরে সম্মেলন শুরুর কথা থাকলেও, সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে রাজবাড়ী মাঠ কানায় কানায় ভরে যায়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। এখন তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশীদের কাছে নালিশ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আর আনা যাবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের নামে দেশে অনির্বাচিত সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না।








