শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বাগেরহাটে লিফলেট বিতারন করেছে জেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ।

রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট কোটচত্বর ও বাসস্ট্যান্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতারন করা হয়।

এসময় বাগেরহাট–২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষ থেকে বাগেরহাট–২ আসনের বিভিন্ন এলাকার উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্পেরও চিত্র তুলে ধরেন জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।

লিফলেট বিতারনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, পৌর তাঁতীলীগের সভাপতি লিটু দাস, তাঁতীলীগ নেতা জাহাঙ্গির আলম মিঠু, সজিব শিকদার, মোঃ মানিকসহ প্রমুখ।

লিফলেট বিতারন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, খুলনা–মোংলা রেললাইনসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। অনেক মেগা প্রকল্প এখনও চলমান রয়েছে। কিন্তু বিএনপি–জামায়াত শিবির গুজব ও প্রপাগান্ডার মাধ্যমে দেশের জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। আগামী নির্বাচনে দেশের জনগন আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনবে এবং এসব গুজবের জবাব দিবে।

 

মামুন আহমেদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ