দীপ্ত নিউজ
বাংলাদেশ

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
ময়ূর-৭ লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাটে ময়ূর–৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। শুক্রবার (৩০ জুন) বেলা ১১টায় সদরঘাটের লালকুঠি ঘাটে নোঙর করা ঢাকা–চাঁদপুর–ঢাকা রুটে চলাচলকারী ওই লঞ্চে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চত করেছেন। তবে তাৎক্ষিণকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে সদরঘাট নৌ পুলিশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, বেলা ১১টার দিকে ময়ূর–৭ নামের লঞ্চটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে।

ধারণা করা হচ্ছে, কেবিনের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।