শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত পুলিশ

ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে সার্বিকভাবে পুলিশ প্রস্তত রয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইলে ঈদ যাত্রার মহাসড়কের সার্বিক পরিস্থিতি দেখতে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় পরিদর্শন করে কোথাও যানজট দেখা যায়নি। রাস্তাঘাট স্মুথ রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের মধ্যেও এক ধরনের স্বস্তি রয়েছে৷ আজ বিকাল থেকেই সড়কে একটু চাপ বাড়তে পারে, আগামীকাল আরও চাপ বাড়তে পারে। সেই লক্ষে আমাদের সব প্রস্তুতি রয়েছে। আশা করি যাত্রী সাধারণ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

ঈদ যাত্রায় পাঁচটি মহাসড়ক ও অন্যান্য আঞ্চলিক সড়কের কোথাও চ্যালেঞ্জ থাকলেও সেগুলেকে চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত জায়গায় গুরুত্বটা একটু বাড়িয়ে দেয়া হয়েছে। টহল বৃদ্ধি করা হয়েছে, ইন্টেলিজেন্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোল–কন্ট্রোল রুম করা হয়েছে। এম্বুলেন্স ও রেকারগুলোকে রেডি করা হয়েছে।এছাড়া এবার একটি বিশেষভাবে একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা হলো হাইওয়েতে অনেক সময় গাড়ি বিকল হয়ে যেতে পারে সে জন্য, মহাসড়কের পাশে যে গ্যারেজগুলো রয়েছে। সে গ্যারেজগুলো একটি তালিকা করে সংরক্ষণে করে রাখা হয়েছে সড়কে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাড়িটা মেরামত করে সচল করতে পারে। এবার তীব্র তাপদাহে যাত্রীদের পানীয় জাতীয় জিনিস সাথে রাখার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, এ্যাডিশনাল ডিআইজি বরকত উল্লাহ খান, এ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, গাজীপুর হাইওয়ে রিজিওয়নের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এফএম/দীপ্ত সংবাদ