শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

শ্রমিক নেতাদের সংবাদ সন্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শ্রমিক নেতাদের সংবাদ সন্মেলন
চট্টগ্রাম

বিটিএমসি ও মন্ত্রণালয়ের উদাসীনতায় চট্টগ্রামে এশিয়াটিক কটন মিলের মূল্যবান যন্ত্রপাতি নষ্টের পাশাপাশি পুনরায় চালু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছে কারখানাটির ওয়ার্কাস ইউনিয়ন ও শ্রমিক লীগ। এছাড়া বিটিএমসি প্রায় ১২শ শ্রমিকের বকেয়া পাওনা আটকে রেখেছে বলেও জানিয়েছে তাঁরা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে এই অভিযোগ করেন শ্রমিক নেতারা।

এশিয়াটিক কটন মিল শ্রমিক লীগের সভাপতি যদু মোহন দাশ জানান, দফায় দফায় সরকার এই মিলটির মালিকানা বেসরকারিখাতে দিয়ে আবার পুন:অধিগ্রহন করেছে। কিন্তু পুনঃঅধিগ্রহণের ১৬ বছর পার হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করছে না। বেতন–ভাতা ছাড়া অনেক শ্রমিক ইতোমধ্যে বিনা চিকিৎসায় মারা গেছেন। বাকিরা অতি কষ্টে দিন কাটাচ্ছে। সরকারের কাছে শ্রমিকদের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা বলে উল্লেখ করেন তিনি।

যদু জানান, বিটিএমসি মিলকে চালু না করে উল্টো গুদাম হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে। এই অবস্থায় একসময়ের লাভজনক এই প্রতিষ্ঠানকে আবার চালু করার পাশাপাশি শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান তাঁরা।

শিগগিরই শ্রমিকদের পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে আন্দোলনে যাবার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।

রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত নিউজ