শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শো-রুম উদ্বোধনে বাধা, ফিরে গেলেন অভিনেত্রী মেহজাবীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শো-রুম উদ্বোধনে বাধা, ফিরে গেলেন অভিনেত্রী মেহজাবীন

চট্টগ্রাম নগরীর আর এস রোডে খুকি লাইফস্টাইল নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। তবে তাকে দিয়ে শোরুম উদ্বোধনের প্রতিবাদ করেছেন সেখানকার একদল মানুষ।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় মেহজাবীনের সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে আর যাননি তিনি।

খুকি লাইফস্টাইল শোরুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এ সময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা বলেন তিনি। তার এই ঘোষণার পর শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

ওই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

শোরুম উদ্বোধনের ঘোষণা দিয়েও কেন মেহজাবীন এলেন না? জানতে চাইলে খুকি লাইফস্টাইলের ম্যানেজার ইমদাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই শোরুম উদ্বোধন করা হয়েছে।’ কাদের বাধার কারণে তিনি আসেননি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে।’

ওই উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামের একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষপর্যন্ত শোরুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

 

সুপ্তি‌/ দীপ্ত সংবাদ