শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

শেষ টেস্টে ‘অধিনায়ককে হারালো’ ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেষ টেস্টে ‘অধিনায়ককে হারালো’ ইংল্যান্ড

কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

অল–রাউন্ড নৈপুণ্য দিয়ে সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছিলেন ইনফর্ম স্টোকস। আজ বৃহস্পতিথেকে ওভালে শুরু হওয়া পঞ্চম টেস্টে স্টোকসের স্থানে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন ওলি পোপ।

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ড্র হওয়া ম্যাচের একাদশ থেকে আরো বাদ পড়েছেন দুই পেসার জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও স্পিনার লিয়াম ডওসন। জ্যাকব বেথেল স্কোয়াডে অন্তর্র্ভূক্ত হয়েছেন এবং তিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নামবেন।

চতুর্থ টেস্টের শেষ ইনিংসে ভারত টানা ১৪৩ ওভার ব্যাটিং করে পাঁচ সেশন পার করেছে। এ কারনে স্টোকসকে বোলিংয়ে বাড়তি চাপ নিতে হয়েছে। দুই ইনিংস মিলিয়ে স্টোকস সর্বমোট ৩৫ ওভার বোলিং করেছেন। এ সময় তার ডান কাঁধে সমস্যা দেখা দেয়।

স্বাগতিক ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

পঞ্চম টেস্টে ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস এ্যাটকিনসন, জেমি ওভারটন, জোস টাং।