রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিবেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

তৃতীয় ওয়ানডের জন্য দলে ফেরানো হয়েছে সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে।

তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম পেয়েছেন প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেয়া লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বৃষ্টির কারনে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানে জয়ে সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে সফরকারী নিউজিল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More