শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বদল, শুনানি ২ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বদল, শুনানি ২ জুলাই

আদালত অবমাননা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে শুনানি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। তার স্থলে নতুন স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আমির হোসেন।

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মামলা প্রস্তুতির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োজিত সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী এন ওয়াই মশিউজ্জামানকে ১ সপ্তাহ সময় দেয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুলাই।

সাধারণত আদালত অবমাননা মামলায় আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও, ন্যায়বিচার স্বার্থে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। কিন্তু স্টেট ডিফেন্স হিসেবে আমিনুল গনি‘কে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

এর আগে, আলোচিত এক ফোনালাপে “২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”— এমন মন্তব্যের ভিত্তিতে শেখ হাসিনাসহ আরও একজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত এই ফোনালাপ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

প্রসিকিউশন জানায়, আদালতের তলব এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা শুনানিতে উপস্থিত হননি এবং কোনো ব্যাখ্যাও দেননি। এ অবস্থায় আইনের আওতায় অভিযুক্তদের অনুপস্থিতিতেই বিচার ও শাস্তি ঘোষণার এখতিয়ার রয়েছে ট্রাইব্যুনালের।

উল্লেখ্য, আদালত অবমাননা প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী ১ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

মাসউদ/এসএ