শিরোনাম
হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
দীপ্ত নিউজ
জাতীয়

শেখ হাসিনাকে খুঁজতে ট্রাইব্যুনাল এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইকিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনাকে খুঁজতে ট্রাইব্যুনাল এলাকায় হারানো বিজ্ঞপ্তির মাইকিং

রাজধানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অস্বাভাবিক এক মাইকিং শোনা যাচ্ছে। কোথাও কোনো মানুষ বা শিশু হারিয়ে গেলে যেভাবে প্রচার করা হয়, ঠিক তেমন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বলা হচ্ছিল, ‘একটি হারানো বিজ্ঞপ্তি… আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ–হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন। একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি…

২০২৪ সালে জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ। এ জন্য আদালত চত্বরে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জড়ো হয়ে রায় জানার জন্য অপেক্ষা করছিলেন।

এই মামলার অন্য দুই আসামি হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর এজলাস থেকে রায় ঘোষণা কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ট্রাইব্যুনাল ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হয়েছে।

একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

উল্লেখ্য, এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন নিজ দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

 

এসএ