রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বদলি হিসেবে নেমে লুকা মদরিচের গোলে স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ১০ গোলে জয় পায় রিয়াল। এই জয়ের ফলেপয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হলো তাদের।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, সাবেক ঘরের ছেলে সার্জিও রামোসের সেভিয়ার মুখোমুখি হয় রিয়াল। পুরো ম্যাচে একতরফা দাপট দেখিয়েও সেভিয়া গোলরক্ষক ওরিয়েন নাইল্যান্ডের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় স্বাগতিকদের।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রিয়াল মাদ্রিদ

দেড় ডজন আক্রমণেও পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় থাকা রিয়ালকে উদ্ধার করেন মদরিচ। ৭৫ মিনিটে নাচোর বদলি হিসেবে নামার ছয় মিনিট পরই দুর্দান্ত গোলে জয় এনে দেন লস ব্লাঙ্কোদের।

এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ২৬ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে আট পয়েন্টে এগিয়ে রিয়াল।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More