Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শীতের দাপটে কাবু উত্তরাঞ্চল

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শীতের দাপটে কাবু উত্তরাঞ্চল

 

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। শীতের দাপটে কাবু খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশায় আছন্ন জনপদ। দিনের অধিকাংশ সময় দেখা মিলছেনা সূর্যের।

হিমালয় কণ্যা নামে খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আজ সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস (তেতুঁলিয়া)।

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতভর টিপ টিপ করে বৃস্টির মত ঝড়ছে কুয়াশা।

কুড়িগ্রামে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস। সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে আছে চরের মানুষজন।

এদিকে, প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা কমছে নওগাঁয়। আজ সর্বনিম্ম তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এসএ/দীপ্ত নিউজ