শিশু আরোশ কাজীর সন্ধান চায় পরিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১২ বছর বয়সী শিশু আরোশ কাজী নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা ০৩ মিনিট থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ দুপুর ১টার দিকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ফুটওভার ব্রিজের সামনে আরোশকে দেখা যায়।

নিখোঁজ আরোশ কাজীর শারীরিক বর্ণনা—তার চুল কালো ও ছোট, গায়ের রং ফর্সা। উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ২৫ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা জুব্বা/পাঞ্জাবি ও সাদা টুপি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আরোশকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত ০১৬৭৬৬৯০৬৬৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ থানায় বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা আরোশকে দ্রুত ও নিরাপদে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ শিশুটির সন্ধানে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তারা।

আরোশের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করছে পরিবার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More