শিরোনাম
‘মোজো বিরাট CARবার’, বিজয়ীদের হাতে মেগা উপহার পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার রদবদল ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি পটুয়াখালীতে লবণাক্ত জমিতে বাণিজ্যিকভাবে শরিফা ফলের চাষ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ: ট্রাম্পের সামনে বড় বিপদ গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না: স্পিকার পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট
দীপ্ত নিউজ
জাতীয়

শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায় , পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন আরশাদ। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয়। পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা।

 

এসএ/দীপ্ত সংবাদ