শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমছে, সিদ্ধান্ত বৃহস্পতিবার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ২০ দিনের ছুটি চলছে। তবে এই ছুটি সংক্ষিপ্ত হতে পারে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২০ দিনের ছুটি চলছে। গত ১৩ জুন শুরু হওয়া এ ছুটি আগামী ২ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

ছুটি কমানোর কারণ হিসেবে বলা হচ্ছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে। আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদ ও গরম মিলিয়ে দেয়া ছুটি সংক্ষিপ্ত হতে পারে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More