দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মাগুরায় শিক্ষকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মাগুরায় শিক্ষকদের মানববন্ধন
মানববন্ধন

চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বনে বাধা দেয়ায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছেন জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় প্রধান শিক্ষক জিয়াউল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মঞ্জু, সিনিয়র শিক্ষক আলোমতি বিশ্বাস সহ অন্যরা।

বক্তারা দ্রুত দায়ী ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ