রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের মামলা নেয়নি পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রহমত উল্লাহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে চিত্রনায়ক শাকিব খান থানায় গিয়েছিলেন। শনিবার( ১৮ মার্চ) দিনগত রাতে গুলশান থানায় গেলে তার মামলাটি পুলিশ নেয়নি। তাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে গুলশান থানা পুলিশ।

শাকিব খান বলেন, ‘আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে আমার এরিয়া গুলশান থানায় এসেছি। গুলশান থানা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেহেতু আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাব।’

 

যূঁথী/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More