শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

শাকিবের ফোনালাপের পর, বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাকিবের ফোনালাপের পর, বুবলীর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট
শবনম বুবলী, শাকিব খান

 

ঢাকাই সিনেমার পরিচিত অভিনেত্রী শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন…অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না…মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং–এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে…। প্লিজ ক্যারি অন।‘

সোমবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বুবলী কার উদ্দেশে ওই পোস্ট দিলেন, তা অজানা। কোন নায়ক ও তার গ্যাংয়ের রিজিক বুবলী ব্যবস্থা করছেন, তাও স্পষ্ট নয়।

সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে দিনি জানিয়েছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।

গত মাসে দেশের টেলিভিশন চ্যানেলের এক কর্ণধারের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। ওই কর্ণধারের স্ত্রী এক ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল বুবলীর প্রেম।

বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতে বারাণসিতে প্যানইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেও তিনি শুনেছেন এসব ঘটনা। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে সদ্যই একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেছেন এই সুপারস্টার।

 

আরও পড়ুন: বুবলী–তাপসের রসায়ন নিয়ে মুখ খুললেন বুবলী ও মুন্নী

 

আল/ দীপ্ত সংবাদ