শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৬

 

বাগেরহাট জেলার শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল রায়েন্দা বান্দাঘাটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের শেখ মিলন (৪০) এবং পিরোজপুর জেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে মোস্তফা (৫৫)।

আহত শ্রমিকরা হলেন– রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)। অপর বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, একদল শ্রমিক বান্দাঘাটা এলাকায় কার্গো থেকে ইট–বালু উত্তোলন করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ২ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং ৬ জন আহত হন।

ওসি আরও বলেন, আহতদের মধ্যে ৫জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ