৪
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদে তিনি শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
নববির্বাচিত সংসদ–সদস্য রীতি অনুযায়ী শপথ গ্রহণ শেষে সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন সরাত তাবাসসুম।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ