ল্যান্ড ফোনে প্রতি মিনিটের খরচ ১০ পয়সা!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মোবাইল ফোনের পাশাপাশি ল্যান্ড ফোনের ব্যাপারেও নাগরিকদের গুরুত্ব দেওয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান (জ্যেষ্ঠ সচিব) শ্যাম সুন্দর সিকদার। এ ফোনে মিনিটের খরচ মাত্র ১০ পয়সা।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শ্যাম সুন্দর বলেন, মোবাইল ফোনে সর্বনিম্ন ৬৫ পয়সা আর সর্বোচ্চ ২ টাকাও খরচ করছি। কিন্তু ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে কিন্তু মাত্র ১০ পয়সা খরচ হচ্ছে। এসব কারণেই আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহক কমে গেছে। অনেকে তো ল্যান্ডফোন সারেন্ডারও করে দিচ্ছে। কিন্তু ল্যান্ড ফোনের ব্যাপারে সবাইকে গুরুত্ব দিতে হবে।

সাইবার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে শ্যাম সুন্দর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে কিংবা কেউ সাইবার ক্রাইম সংগঠিত করে, তখন নালিশের জায়গা বলতে আইন–শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে যান আপনারা। আবার কিছু কিছু জায়গায় সাইবার সিকিউরিটি এজেন্সি আছে সেখানেও নালিশ করতে পারেন। তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের নলেজে বিষয়টি আসার পর সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইসহ বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিসহ অনেকেই।

 

 

মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More