
লালমনিরহাটে তিস্তা নদীতে নৌকাডুবি, তিনজনের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়ন এলাকায় তিস্তা নদীতে নৌকা যোগে ১৩ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
উদ্ধার কাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিস রংপুরের ডুবুরি দল।
নিখোঁজ ব্যাক্তিরা হলেন দক্ষিণ গড্ডিমারী এলাকার খাদু শেখের ছেলে শফিকুল ইসলাম, জুলাই শেখের ছেলে আহিদুল ইসলাম ও দমিজ উদ্দিনের ছেলে ফজলুল হক।
ইতমধ্যে শফিকুলের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বাকিদের লাশ উদ্ধারে এখনও অভিযান চলছে।
মাহমুদুল হক/ শায়লা/ দীপ্ত সংবাদ








