দীপ্ত নিউজ
জাতীয়

র‌্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক আরেক আদেশে বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মহাপরিচালক হারুন অর রশিদ বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ৫ জুন তিনি দায়িত্ব বুঝে নেবেন।