শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

 

২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরা কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুকুল গাজী (৪৫)।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবু সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে।

র‌্যার মিডিয়া উইং জানায়, ভিকটিম বাবুর সাথে আসামী মুকুলের মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে ২০০০ সালের জুন মাসে বাবুকে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখলে হত্যার ৪ দিন পরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবুর বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার বিচারকার্য শেষে আদালত আসামী মুকুলকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।

র‌্যাব আরও জানায়, ১০ সেপ্টেম্বর র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার আসামী মুকুল যশোরে আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ