শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রাসেল ভাইপার সাপের কাপড়ে কৃষকের মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাসেল ভাইপার সাপের কাপড়ে কৃষকের মৃত্যু
শেখ লালমিয়া (৩৪)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামের এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। নিহত লালমিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৬ বছরের এক ছেলে ও ১৫ দিন বয়সী এক মেয়ে আছে।

শেখ লালমিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার (১ মার্চ) লালমিয়া ভুট্টা ক্ষেতে পানি দেয়ার সময় দুপুরে দিকে বিষধর রাসেল ভাইপার কামড় দেয়। তাৎক্ষণিকভাবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে লাল মিয়ার মারা গেছে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, জেলার চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছেন। বুধবার রাতে লালমিয়া মারা গেছেন