শিরোনাম
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্য চান রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান ২৮ ছক্কায় ২০৪ রান, সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী তথ্য অধিকার আইনের বাস্তবায়নে কমিশনকে গতিশীল এবং কার্যকর করার আহ্বান রাতের আকাশে দেখা যাবে বিভার সুপারমুন, দেখার সেরা সময় কখন? সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫
দীপ্ত নিউজ
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসিসহ কমিশনাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসিসহ কমিশনাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

 

এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেয় নির্বাচন কমিশন।

এরইমধ্যে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলটির পতন ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। এতে নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকছে না।

 

নিবন্ধন স্থগিত থাকায় দলটির নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও থাকছে না। এবারের নির্বাচনে যুক্ত হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

পাশাপাশি কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।