শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাশিয়া যেতে পারেন কিম জং উন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাশিয়া যেতে পারেন কিম জং উন

 

যে কোনও সময় রাশিয়ায় যেতে পারেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম।

ঐ মার্কিন কর্মকর্তার দাবি, কিমের সফরে রাশিয়াকে কীভাবে অস্ত্র দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে। আর এসব অস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেন যুদ্ধে।

তবে, পুতিন–কিমের বৈঠকে কবে, কোথায় হতে যাচ্ছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এই প্রতিবেদন সম্পর্কে পিয়ংইয়ং বা মস্কো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। নিউ ইয়র্ক টাইমস বলছে, সামরিক ট্রেনে রাশিয়া যেতে পারেন কিম।

 

 

এসএ/দীপ্ত নিউজ