রাতের তাপমাত্রা কমতে পারে: আবহাওয়া অফিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর উত্তর–পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় সোমবার পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।

রাজশাহীতে সোমবার দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার (৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More