শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন, ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন, ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি!

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৯ জুলাই) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারী, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অন্যন্য জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কানেশিয়া সোলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালামাল পুড়ে প্রায় ৮–৯ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কোদালকাটি চরের ৪২০ পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০ পরিবার বিদ্যুৎ পেতো। আগুন লেগে সবকিছু পুরে ছাই হয়েছে। আমি বাহিরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।‘

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ‘ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।‘

 

মো: ইউনুছ/আফ/দীপ্ত নিউজ