শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সারাদেশ

রাজশাহী হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ৩৪

আদীব জামাল
আদীব জামাল
রাজশাহী হাসপাতালে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ৩৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করেন। এপর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্য দাঁড়ালো ৪ জনে।


বুধবার(১০ আগষ্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগী মৃত্যুবরণ করেন।

মৃত্যুবরণকারী নাটোর জেলার লালপুর উপজেলার বেদেনা খাতুন (৬৫)। তিনি ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ আগস্ট ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ জন রোগী।

এদের মধ্যে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ২৫, ৩০, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য এনএস–১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।


উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৫০৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৯ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ