দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে
ছবি: সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পাওয়া যায় ৭২ শতাংশ।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

এসএ