দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৮৪৫ পিস ইয়াবা, ৫২ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫ কেজি ২৬২ গ্রাম গাঁজা, ৪৬ পিস ইনজেকশন, ৭ বোতল ফেন্সিডিল, ৫ বোতল দেশি মদ ও ৩২ গ্রাম আইস জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ