দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫
মাদকবিরোধী অভিযানে গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (১২ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (১৩ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতারের সময় অপরাধীদের হেফাজত থেকে ৯২৫ পিস ইয়াবা, ৭২৫.১৯ গ্রাম ১০৪ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ