শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রমজানে আল-আকসায় ঢুকতে পারবে না অমুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে আল-আকসায় ঢুকতে পারবে না অমুসলিমরা

পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জেরুজালেমের আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল। মঙ্গলবার (১১ এপ্রিল) অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইল সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ঊর্ধ্বতন প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত সপ্তাহে আল-আকসা মসজিদের ভেতর তাণ্ডব চালায় ইসরাইলি পুলিশ। এর জেরে ওই অঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হয়। ইসরাইলকে লক্ষ্য করে গাজা, লেবানন এবং সিরিয়া থেকে রকেট ছোঁড়া হয়। জবাবে ইসরাইলের নিরাপত্তা বাহিনীও ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। এ অবস্থা সাময়িক সময়ের জন্য আল-আকসায় অমুসলিমদের যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয় ইসরাইল সরকার।

আল-আকসা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। এ নিষেধাজ্ঞা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিন।

এর আগে, মঙ্গলবার একদিনের ব্যবধানে ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ গেছে দুই ফিলিস্তিনির। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে কয়েকজন অস্ত্রধারী নিহত হয়েছে।

পরে ঘটনাস্থল ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করে ইসরাইলি সেনারা। সাধারণ মানুষ এমনকি গণমাধ্যমকর্মীদেরও ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

সূত্র:আরব নিউজ

 

এমি/দীপ্ত