দীপ্ত নিউজ
শিক্ষা

যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতির অফিস কক্ষে একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক প্রফেসর ড. নাজমা আফরোজ এর সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনায় মাগুরা মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ।

রবিবার (৪ জুন) সকালে শহরের চৌরাঙ্গী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করেন বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা।

মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য লিপিকা দত্ত। এ সময় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদ লিগ্যাল এইড সম্পাদক খাদেজা হাসিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা সরকার, আন্দোল সম্পাদক রেহেনা পারভিন, সদস্য ফতেমা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যায়ের শিক্ষক প্রফেসর নাজমা আফরোজের উপর যৌন হয়রানির বিচার দাবি করেন।

মোঃ কাশেমুর রহমান/আফ/দীপ্ত নিউজ