শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘যে কোনো দেশ চাইলেই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘যে কোনো দেশ চাইলেই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে পারে’
সংগৃহীত ছবি

যে কোনো দেশ চাইলেই বাংলাদেশের সেন্ট্রালে ব্যাংকে টাকা রাখতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে প্রায় ২০টির মতো অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে।

চীন সফরে দুই দেশের বাণিজ্যিক চুক্তিগুলোকে অধিক গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বাণিজ্যিক আলোচনার জন্য এই সফরে বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল থাকছে। চীনে আমরা রপ্তানি বাড়াতে চাই। বিশেষ করে কৃষি পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানিতে যেসব শুল্ক বাধা আছে তা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া অতীতের যেসব চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি সেগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। চীনের সহযোগিতায় আমাদের পূর্ব উন্নয়ন ও চাইনিজ কমিউনিটি পার্টির সঙ্গে আলোচনাও চলমান থাকবে।

চীন থেকে আমরা কী পরিমাণ ঋণ পেতে পারি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে ঋণের বিষয়ে কোনো ফাংশন নেই। এ নিয়ে দু’দেশের আলোচনা হতে পারে। তবে, অফিসিয়াল প্রস্তাব দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, যে কোনো দেশ চাইলেই বাংলাদেশের সেন্ট্রালে ব্যাংকে টাকা রাখতে পারে। বাংলাদেশ কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেটা আমাদের সিদ্ধান্ত।

আল / দীপ্ত সংবাদ