শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

যেসব জেলায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যেসব জেলায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য আজ শনিবার (৩০ আগস্ট) দেশের ২ জেলায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি–এর গ্রিড সংরক্ষণ বিভাগ (জিএমডি)।

শুক্রবার (২৯ আগস্ট) জিএমডি রংপুর নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড, কুড়িগ্রাম কার্যালয় নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান

তিনি জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডি আওতাধীন রংপুর–কুড়িগ্রাম এবং রংপুর–লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকেজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।

এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেডিং হবে।

একই সময় রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডার আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেডিং হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেম নিরাপত্তা স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা অতি জরুরি।

আতিফুর রহমান আরও জানান, সংরক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টা নেসকোসহ পল্লী বিদ্যুত আওতাধীন কুড়িগ্রাম জেলার ৭ উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

 

এসএ